রাণীনগরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

রাণীনগরের খবর সর্বশেষ সারাদেশ

মোঃ সাহাজুল ইসলাম,রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে নানা আয়োজনের মধ্য দিয়ে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক নজরুল বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। 

উপজেলা প্রশাসন, রাণীনগরের আয়োজনে এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রোববার (৩১ আগস্ট) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিবুল হাসানের সভাপতিত্বে এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাকিমা খাতুন,উপজেলা সমবায় কর্মকর্তা জাফরুল ইসলাম,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নজরুল ইসলাম,উপজেলা বিএনপির সভাপতি এছাহক আলী,সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান বাবু, সাধারণ সম্পাদক মোসারব হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকমণ্ডলী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক  নেতৃবৃন্দ এবং সংস্কৃতি অনুরাগী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান বলেন, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় চেতনার এক অনন্য প্রতীক। তাঁর সাহিত্যকর্মে দেশপ্রেম, অন্যায়ের প্রতিবাদ ও সাম্যের অনন্য দৃষ্টান্ত রয়েছে। কবির কবিতা, গান, প্রবন্ধ ও উপন্যাস পাঠ এবং চর্চার মাধ্যমে শিক্ষার্থীরা সাংস্কৃতিক চর্চায় আরও সমৃদ্ধ হবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে অন্যান্য বক্তারা কাজী নজরুল ইসলামের জীবন ও সাহিত্যকর্ম থেকে শিক্ষা নিয়ে তা জাতীয় জীবনে কাজে লাগানোর আহ্বান জানান।

পরে রাণীনগর উপজেলা শিল্পকলা একাডেমি ও শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আয়োজকরা জানান, আগামী ৩ সেপ্টেম্বর থেকে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হবে। বিভিন্ন ইভেন্ট ও গ্রুপে অনুষ্ঠিত এ প্রতিযোগিতা উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায় পেরিয়ে জাতীয় পর্যায়ে গিয়ে শেষ হবে।

উল্লেখ্য, সরকার ২৫ মে ২০২৬ থেকে ২৫ মে ২০২৭ পর্যন্ত সময়কে ‘নজরুল বর্ষ’ হিসেবে ঘোষণা করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *