শারদীয় দুর্গাপূজা ঘিরে রাণীনগরে ৫০ মণ্ডপে অনুদান ও এমপির বিশেষ উপহার

রাণীনগরের খবর সর্বশেষ সারাদেশ

মোঃ সাহাজুল ইসলাম,রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নওগাঁর রাণীনগর প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া উপজেলার ৫০টি পূজা মন্ডপে ৬০০কেজি করে সরকারি (চাল) অনুদান, দু’টি করে গাছ এবং এমপির পক্ষ থেকে প্রতিটি পূজা মন্দিরের পুরোহিতদের ধুতি উপহার দেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এসব অনুদান ও উপহার প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় এমপি শেখ মো: রেজাউল ইসলাম রেজু। এছাড়া অন্যদের মধ্যে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া মন্ডল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নজরুল ইসলাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন, সাংগঠনিক সম্পাদক মেবজাউল হক লিটন, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহŸায়ক বিকাশ চন্দ্র প্রামানিকসহ উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ এবং প্রতিটি পূজা মন্ডপের সভাপতি-সম্পাদকরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *