আত্রাইয়ে আওয়ামীলীগ নেতা গ্রেফতার

আত্রাই সর্বশেষ

মোঃ সাহাজুল ইসলাম,রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর আত্রাই থানাপুলিশ অভিযান চালিয়ে আওয়ামীলীগ নেতা আব্দুল জলিল ফকির (৫৫) কে গ্রেফতার করেছে। শনিবার রাতে উপজেলার লাকবিরি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আব্দুল জলিল ফকির ওই গ্রামের মৃত আব্দুর রশিদ ফকিরের ছেলে এবং সে ভোঁপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি। 

সম্প্রতি আত্রাই থানায় সন্ত্রাস বিরোধী আইনে দায়েরকৃত মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে রোববার আদালতে প্রেরণ করা হয়েছে।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম জানান,শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় উজেলার লাকবিরি গ্রামের আব্দুল জলিল ফকিরকে গ্রেফতার করা হয়। তিনি দাবি করে বলেন,গত ১৬ডিসেম্বর বিজয় দিবসে আওয়ামীলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বিজয় মিছিল করে । এঘটনায় ওই রাতেই থানায় পুলিশের পক্ষ থেকে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়। দায়েরকৃত মামলায় জরিত থাকার অভিযোগে আব্দুল জলিল ফকিরকে গ্রেফতার করা হয়েছে। তাকে রোববার আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *