রাণীনগরে আবাদপুকুর বাজারে নিরাপত্তা নিশ্চিতে ব্যবসায়ীদের সঙ্গে ইউএনও’র মতবিনিময়

রাণীনগরের খবর সর্বশেষ সারাদেশ

মোঃ সাহাজুল ইসলাম,রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগর উপজেলার আবাদপুকুর বাজারে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিবুল হাসান।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যবসায়ীদের সিসি ক্যামেরা স্থাপন, বাজার এলাকায় আলোকসজ্জা জোরদার এবং সন্দেহজনক কর্মকাণ্ড সম্পর্কে দ্রুত প্রশাসনকে অবহিত করার নির্দেশনা দেন।

মতবিনিময় সভায় উপস্থিত ব্যবসায়ীরা বাজারের বিভিন্ন সমস্যা ও সংকটের কথা তুলে ধরেন এবং তা নিরসনে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। এসময় বাজারের নিরাপত্তা জোরদারে প্রশাসনের সঙ্গে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন ব্যাবসায়ীরা।

মতবিনিময় সভায় রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল লতিফ উপস্থিত থেকে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের করণীয় বিষয়ে বক্তব্য দেন এবং ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করেন।

সভা শেষে আবাদপুকুর হাটের কুতকুতিতোলা থেকে চারমাথা পর্যন্ত সড়কের দুই পাশের সরকারি রাস্তার জায়গা দখল করে রাখা ছাপনা অপসারণের জন্য সকল দোকানদারকে  নির্দেশ প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। শনিবারের মধ্যে সকল ছাপনা নিজ নিজ উদ্যোগে সরিয়ে নিতে নির্দেশ দেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *