রাণীনগরে মাদক সেবনের দায়ে ২জনের কারাদন্ড

রাণীনগরের খবর সর্বশেষ সারাদেশ

মোঃ সাহাজুল ইসলাম,রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমান আদালতের পৃথক অভিযানে দুইজন মাদক সেবিকে কারাদন্ড দেয়া হয়েছে। বুধবার রাতে এবং বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমান আদালতের এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন।

আদালত সুত্র জানায়,মাদক সেবন করে পরিবারের লোকজনের ওপর অত্যাচার করছে এমন গোপন সংবাদ পেয়ে বৃহস্পতিবার দুপুরে উপজেলার বড়গাছা গ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময় ওই গ্রামের ইনছের আলীর ছেলে শাহ-নেওয়াজকে নিজ বাড়ীতে মাদক সেবনরত অবস্থায় হাতে-নাতে ধরা হয়। সেখানে তাকে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে ১৫দিনের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়। এছাড়া বুধবার রাতে উপজেলার রাজাপুর পূর্বপাড়া গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের শুকবর আলীর ছেলে জিল্লুর রহমানকে নেশাগ্রস্থ্য অবস্থায় ধরে ৬মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়। 

দন্ডিতদের জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন আদালতের বিচারক নাবিলা ইয়াসমিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *