
মোঃ সাহাজুল ইসলাম,রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উপলক্ষে এবং ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা অডিটরিয়ামে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের গুরুত্ব তুলে ধরা এবং ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, একটি শিক্ষিত ও সচেতন জাতি গঠনে সাক্ষরতার কোনো বিকল্প নেই। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং কোথাও যেন পানি জমে না থাকে সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।
রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় উপস্থিত ছিলেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: কেএইচএম ইফতেখারুল আলম খান,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জোনাব আলী,সহকারী শিক্ষা কর্মকর্তা রেবেকা সুলতানা,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন,উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবাযক মোজাক্কির হোসেনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
