রাণীনগরে ২০ হেক্টর জলাশয়ে ২৭১ কেজি মাছের পোনা অবমুক্ত

রাণীনগরের খবর সর্বশেষ সারাদেশ

মোঃ সাহাজুল ইসলাম, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে অভ্যন্তরীণ জলাভূমি, বর্ষায় প্লাবিত এলাকা ও বিভিন্ন প্রাতিষ্ঠানিক মোট ২০ হেক্টর জলাশয়ে ২৭১ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টায় রক্তদহ বিল পাখি পল্লী ও পর্যটন এলাকায় আনুষ্ঠানিকভাবে মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করা হয়। এ সময় পর্যটন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচিও অনুষ্ঠিত হয়।

রাণীনগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে রাজস্ব খাতের আওতায় উপজেলা পর্যায়ে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম রেজু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা ফেরদৌস আলী, বগুড়ার সান্তাহার মৎস্য গবেষণা ইনস্টিটিউটের প্লাবনভূমি উপকেন্দ্রের কর্মকর্তা ড. মোছা. সোনিয়া শারমিন এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন।

এ ছাড়া অনুষ্ঠানে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথ, উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাকিমা খাতুন চৈতি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নজরুল ইসলাম, সমবায় কর্মকর্তা জাফরুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন, যুগ্ম সম্পাদক নয়ন খাঁন লুলু, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জল এবং ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শিমুলসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

মাছের পোনা অবমুক্তকরণের পর রক্তদহ বিল পাখি পল্লী ও পর্যটন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *