আত্রাইয়ে সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামীলীগ নেতা গ্রেফতার

আত্রাই সর্বশেষ

মোঃ সাহাজুল ইসলাম,রাণীনগর(নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর আত্রাই থানাপুলিশ অভিযান চালিয়ে সন্ত্রাস বিরোধী আইনে দায়েরকৃত মামলায় আব্দুৃস সাত্তার (৬৫) নামে এক আওয়ামীলীগ নেতাকে গ্রেফতার করেছে। বুধবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আব্দুস সাত্তার উপজেলার হরপুর খানপাড়া গ্রামের আব্দুর রহিম উদ্দীনের ছেলে এবং সে কালিকাপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি । তাকে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম জানান,গত ১৬ডিসেম্বর বিজয় দিবসে আওয়ামী নিষিদ্ধ ছাত্রলীগের বিজয় মিছিলকে কেন্দ্র করে ওই রাতেই পুলিশের পক্ষ থেকে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়। দায়েরকৃত মামলার ঘটনার সাথে জরিত থাকার অভিযোগে আওয়ামীলীগ নেতাকে আব্দুস সাত্তারকে গ্রেফতার করা হয়েছে। তাকে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *