রাণীনগরে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী কাব-ক্যাম্পুরী

জেলা রাণীনগরের খবর সর্বশেষ

মোঃ সাহাজুল ইসলাম, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর রাণীনগরে আজ থেকে শুরু হয়েছে ৭ম বারের মতো পাঁচদিন ব্যাপী কাব-ক্যাম্পুরী। আজ (শুক্রবার) সকালে উপজেলার রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে উপজেলা স্কাউটস্ অফিস আয়োজিত ক্যাম্পুরীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান।

আয়োজকদের সাথে কথা কলে জানা যায় এবার ক্যাম্পুরীতে স্কাউটসে আগ্রহী উপজেলার ৩৫টি প্রাথমিক বিদ্যালয়ের ২শত জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে। স্কাউটস কর্মকান্ডের প্রতি শিক্ষার্থীদের আগ্রহী করে তোলার লক্ষ্যে এই কাব ক্যাম্পুরী অনুষ্ঠিত হচ্ছে। এই ক্যাম্পুরীর মাধ্যমে শিক্ষার্থীরা আনন্দ সকাল, গুছিয়ে রাখি, আনন্দ মেলা, দৃপ্ত কদম, খেলবো মোরা, বন্ধু গড়ি, জানা অজানা, আমরাও পারি ও তাঁবু জলসার কর্মকান্ডগুলো হাতে কলমে শিখতে পারবে। আজ থেকে শুরু হওয়া ক্যাম্পুরীর আগামী ১৫ডিসেম্বরে সমাপনি অনুষ্ঠিত হবে।

উপজেলা স্কাউটসের কমিশনার মিজানুর রহমানের সভাপতিত্বে ও সম্পাদক আবু সাঈদ প্রামাণিকের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন, উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির মোস্তফা ইবনে আব্বাস, সাংবাদিক হারুনুর রশিদ, বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোয়ার হোসেন তোতা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *