রাণীনগরে মাঠের মধ্যে গাভী রেখে বাছুর নিয়ে গেছে চোরেরা

রাণীনগরের খবর সর্বশেষ সারাদেশ
নগত টাকা ও গরু চুরি
মোঃ সাহাজুল ইসলাম,রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে মাঠের মধ্যে গাভী ফেলে রেখে বাছুর নিয়ে গেছে চোরেরা। শনিবার গভীর রাতে উপজেলার কালীগ্রাম ইউনিয়নের ভান্ডারা গ্রামের ইয়াসিন আলীর ছেলে ইফতেখার হোসেনের গোয়াল ঘর থেকে চুরির এই ঘটনা ঘটে।
গরুর মালিক ইফতেখার হোসেন জানান, বাড়ী সংলগ্ন গোয়াল ঘরে গরু রেখে তালা দিয়ে ঘুমিয়ে পরি। রাত অনুমান ২টা নাগাদ আমার স্ত্রী জানালা খুলে দেখতে পান গোয়াল ঘরের দরজা খোলা। এসময় গরু চুরি হয়েছে অনুমান করে বাড়ীর বাহিরে বের হবার চেষ্টা করি। কিন্তু গেটের বাহিরে থেকে চোরেরা তালা দিয়ে রাখায় বিকল্প দরজা দিয়ে বের হই। এরপর গোয়াল ঘরে গিয়ে দেখতে পান চোরেরা গোয়াল ঘরের তালা কেটে গরু চুরি করে নিয়ে গেছে। পরে মাঠের মধ্যে খোঁজা খুজি করে গাভী পেলেও বাছুর পাওয়া যায়নি। বাছুরের দাম অনুমান প্রায় ৯০হাজার টাকা হবে বলে দাবি করেন তিনি। এঘটনায় তিনি থানাপুলিশকে জানিয়েছেন বলে জানান ইফতেখার হোসেন।


রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ জানান,ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে সুষ্ঠু তদন্ত করে দেখা হচ্ছে। জরিতদের গ্রেফতারসহ গরু উদ্ধারের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *