রাণীনগরে অসহায় শীতার্থ মানুষের মাঝে ৬শত কম্বল বিতরণ

রাণীনগরের খবর সর্বশেষ সারাদেশ

মোঃ সাহাজুল ইসলাম, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে  অসহায়, দরিদ্র ও  শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। 

আজ শনিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলার নগরব্রিজ এলাকায় “মানব সেবায় প্রতিদিন সংগঠনের” উদ্যোগে স্থানীয় ৬শত জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। 

এই শীতের শুরুতে গরম কাপড়ের অভাবে অনেকটাই নাজেহাল হয়ে পড়েছে ছিন্নমূল, ভবঘুরে ও খেটে খাওয়া নিম্ম আয়ের মানুষরা। এমন শীতার্ত মানুষদের শীতের তীব্রতা থেকে রক্ষা করতে শীতবস্ত্র হিসেবে কম্বল নিয়ে পাশে দাঁড়িয়েছে “মানব সেবায় প্রতিদিন সংগঠন” 

বড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোয়ার হোসেন মিঠুর সভাপতিত্বে ও সংগঠনটির পৃষ্ঠপোষক আব্দুল মতিন সরদার ও রায়হানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহাবুবুল আলম কচি, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল লতিফ প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *