রাণীনগরে চালের ড্রামে লুকিয়ে রাখা কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার

রাণীনগরের খবর সর্বশেষ সারাদেশ

মোঃ সাহাজুল ইসলাম,রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগর থানাপুলিশ অভিযান চালিয়ে প্রায় ৯কেজি ওজনের একটি কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে। মূর্তি বেচা-কেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে উপজেলার পারইল মাঝিপাড়া গ্রামের আব্দুল গফুর হোসেনের ছেলে লিটন হোসেন (৩৮) এর বাড়ীতে অভিযান চালিয়ে এই মূর্তিটি উদ্ধার করা হয়।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল জানান, উপজেলার পারইল মাঝিপাড়া গ্রামে মূর্তি বেচাকেনা হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এসময় থানাপুলিশের উপস্থিতি টের পেয়ে চক্রের সদস্যরা পালিয়ে যায়। পরে লিটন হোসেনের বাড়ি তল্লাশী করে শয়ন ঘরে চাল রাখা ড্রামের মধ্য থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। তিনি আরো জানান,থানায় নিয়ে আসার পর পরীক্ষা করে প্রাথমিকভাবে মূর্তিটি কষ্টি পাথরের বলে নিশ্চি হওয়া গেছে। প্রায় ৯কেজি ওজনের এই মূর্তিটি প্রায় ৫লাখ টাকা মূল্য হতে পারে বলে ধারনা করা হচ্ছে। এঘটনায় সন্ধা পৌনে ৬টা নাগাদ এরিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *