রাণীনগরে গোয়ালঘরের তালা কেটে তিন গরু চুরি

রাণীনগরের খবর সর্বশেষ সারাদেশ

মোঃ সাহাজুল ইসলাম,রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরের খোকন সরদার নামে এক অসহায় পরিবারের শেষ সম্বল তিনটি গরু চুরির ঘটনা ঘটেছে। এঘটনায় দিশেহারা হয়ে পরেছে পরিবারটি। শুক্রবার রাতে গোয়াল ঘরের তালা কেটে এই গরু তিনটি চুরি করে নিয়ে যায় চোরেরা। 

খোকন সরদার উপজেলার গোনা দিঘীরপার পশ্চিমপাড়া গ্রামের মোকলেছ সরদারের ছেলে।

খোকনের স্ত্রী রুপালী বিবি বলেন,আমরা অসহায় মানুষ। আমাদের কোন সহায় সম্পদ নেই। অন্যের বাড়ীতে কাজকর্ম করে এবং গোয়াল ঘরে গরু লালন-পালন করে জীবিকা নির্বাহ করি। 

শুক্রবার সন্ধায় বাড়ী সংলগ্ন গোয়াল ঘরে তিনটি গরু রেখে দরজায় তালা দিয়ে ঘুমিয়ে পরি। রাত অনুমান ২টা নাগাদ ঘুম থেকে ওঠে দেখি গোয়াল ঘরের দরজা খোলা রয়েছে। এসময় গোয়াল ঘরে গিয়ে দেখি আমাদের শেষ সম্বল তিনটি গরুই চোরেরা চুরি করে নিয়ে গেছে। গরু তিনটি প্রায় ৩লাখ টাকা দাম হবে। 

তিনি আরো জানান,কয়েকটি এনজিও থেকে ঋণ নেয়া আছে। গরুগুলো বিক্রি করে ঋণ পরিশোধ করতে চেয়েছিলাম। কিন্তু এখন কিভাবে ঋণ পরিশোধ করবো আর সংসার চালাবো তা নিয়ে দিশেহারা হয়ে পরেছি।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল বলেন,এঘটনায় খোকন সরদারকে লিখিত অভিযোগ দিতে বলেছি। খোঁজ খবর নিয়ে গরু উদ্ধারের ব্যবস্থা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *