রাণীনগরে নগদ অর্থসহ বিভিন্ন অনুদান ও সামগ্রী বিতরণ

রাণীনগরের খবর সর্বশেষ সারাদেশ

মোঃ সাহাজুল ইসলাম,রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগর উপজেলায় বিভিন্ন খাতে নগদ অর্থ, অনুদান ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে এসব অনুদান ও সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় স্থানীয় সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকে ১৫ জনের মাঝে অনুদানের চেক, জিআর কর্মসূচির আওতায় ২২ জনের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়। এছাড়া পরিবার পরিকল্পনা বিভাগের সেবাদানকারীদের মাঝে চিকিৎসা সামগ্রী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইপিএস, উপজেলা শিল্পকলা একাডেমিতে বাদ্যযন্ত্র, বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফার্স্ট এইড বক্স ও খেলাধুলার সামগ্রী এবং ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের আওতায় প্রদর্শনী উপকরণ বিতরণ করা হয়। একই সঙ্গে দুই দিনব্যাপী ব্লক-বাটিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়।

রাণীনগর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের সংসদ সদস্য এস. এম. রেজাউল ইসলাম রেজু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইফতেখারুল আলম খান, রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মণ্ডল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নজরুল ইসলাম এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথ।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আল ফারুক জেমস, সহ-সভাপতি রোকনুজ্জামান খান রুকু, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ও নয়ন খান লুলু, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন ও সাখাওয়াত হোসেন, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জ্বল, সদস্য সচিব মাহমুদ হোসেন বেলাল এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শিমুলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *