রাণীনগরে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

রাণীনগরের খবর সর্বশেষ সারাদেশ

মোঃ সাহাজুল ইসলাম,রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগর থানাপুলিশ অভিযান চালিয়ে কালীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা আব্দুল ওহাব চাঁন (৫৭) কে গ্রেফতার করেছে। শনিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ । 

গ্রেফতার চাঁন উপজেলার রাতোয়াল রাখালগাছীপাড়া গ্রামের মৃত গিয়াস উদ্দীনের ছেলে। তাকে রোববার আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতার চাঁন কালীগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি এবং কালীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। 

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ জানান,সারা দেশে ডেবিলহান্ড ফেজ-২ অভিযান চলছে। সেই অভিযানের অংশ হিসেবে আজ রবিবার বেলা ১১টায়  অভিযান চালিয়ে আব্দুল ওহাব চাঁনকে গ্রেফতার করা হয়েছে।

গত বছরের আগস্টে উপজেলা বিএনপির দলীয় অফিসে হামলা,ভাংচুর,ককটেল বিস্ফোরন ও অগ্নি সংযোগের ঘটনায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারফ হোসেন মামলা দায়ের করেন। ওই ঘটনার সাথে জরিত থাকার অভিযোগে দায়েরকৃত ওই মামলায় গ্রেফতার দেখিয়ে রোববার আদালতে প্রেরণ করা হয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *