রাণীনগরে গোয়াল ঘরের তালা কেটে ৪টি গরু চুরি

রাণীনগরের খবর সর্বশেষ সারাদেশ

মোঃ সাহাজুল ইসলাম,রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : গত বছর মেয়েকে বিয়ে দিয়েছেন কৃষক আব্দুল কুদ্দুস। ধান কাটা-মাড়াই হলেই গরু বিক্রি করে মেয়ে-জামায়ের একলাখ টাকা দেনা শোধ করার কথা ছিলো তার। সেই আসা নিয়েই দিনমজুর কুদ্দুস গরু লালন-পালন করছিলেন। কিন্তু সে আসা আর পূরণ হলোনা। মঙ্গলবার রাতে চোরেরা গোয়াল ঘরের তালা কেটে সেই চারটি গরু চুরি করে নিয়ে গেছে। গরুগুলো চুরি যাওয়ায় দিশেহারা হয়ে পরেছেন দরিদ্র পরিবারটি। কৃষক আব্দুল কুদ্দুস নওগাঁর রাণীনগর উপজেলার বিজয়কান্দি গ্রামের ইয়ার আলীর ছেলে। 

গরুর মালিক আব্দুল কুদ্দুস জানান, তার এক ছেলে দুই মেয়ে। ছেলে আব্দুল্লাহ ৩য় শ্রেনীতে পরে। এছাড়া বড় মেয়েকে তিন বছর আগে এবং ছোট মেয়েকে গত বছর বিয়ে দিয়েছেন। বাড়ীতে গরু লালন-পালন এবং অন্যের বাড়ীতে দিনমজুরের কাজ করে সংসার পরিচালনা করেন তিনি। গত বছর মেয়েকে বিয়ে দিয়ে মেয়ে-জামায়ের কাছে এক লাখ টাকা দেনা হয়েছে। তিনি বলেন,বাবার কাছ থেকে পাওয়া সামান্য দেড় বিঘা জমি চাষ আর দিনমজুরের কাজ করে একলাখ টাকা দেনা দেয়া কোন ভাবেই সম্ভব নয়। তাই বাড়ীতে স্বামী-স্ত্রী মিলে গরু লালন-পালন করছিলেন। আর মাত্র কয়েক দিন পরেই গরু বিক্রি করে মেয়ে-জামায়ের দেনা শোধ করার কথা ছিল। এরই মধ্যে মঙ্গলবার রাতে গরুগুলো বাড়ী সংলগ্ন গোয়াল ঘরে রেখে তালা দিয়ে ঘুমিয়ে পরেন। সকালে ঘম থেকে ওঠে ঘর থেকে বেড় হবার সময় দেখেন শয়ন ঘরের দরজার বাহীরে তালা দেয়া। প্রতিবেশিদের সহায়তায় তালা খুলে বাহিরে বেড় হন। এর পর গোয়াল ঘরে গিয়ে দেখতে পান চোরেরা চারটি গরুই চুরি করে নিয়ে গেছে। এতে তার একমাত্র সম্বল গরুগুলো চুরি হওয়ায় মেয়ের দেনা শোধ করা নিয়ে দিশেহারা হয়ে পরেছেন। গরু চারটির মূল্য প্রায় তিন লাখ টাকা হবে বলে জানিয়েছেন আব্দুল কুদ্দুস। এঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল বলেন, ঘটনাস্থল পরিদর্শনের জন্য পুলিশ পাঠানো হয়েছিল। বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *