রাণীনগরে কৃষি খাতের উন্নয়নে কৃষকদের নিয়ে দিনব্যাপী পাটনার কংগ্রেস অনুষ্ঠিত

রাণীনগরের খবর সর্বশেষ সারাদেশ

মোঃ সাহাজুল ইসলাম,রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে কৃষক ও গন্যমান্য ব্যাক্তিদের নিয়ে দিনব্যাপী পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় উপজেলা পরিষদ হলরুমে মঙ্গলবার সকাল থেকে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। 

কর্মশালায় কৃষক,গণমাধ্যমকর্মী,ও গন্যমান্য ব্যাক্তিবর্গসহ ১০০জন অংশগ্রহন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের সংসদ সদস্য শেখ মোঃ রেজাউল ইসলাম। 

স্বাগত বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ মোস্তাকিমা খাতুন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন, উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাকিমা খাতুন চৈতি,সম্প্রসারণ কর্মকর্তা জাহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন,যুগ্ন সাধারণ সম্পাদক নয়ন খান লুলু ও সাংগঠনিক সম্পাদক মেজবাউলহক লিটন, কৃষি বিভাগের কর্মচারী ও উপজেলার বিভিন্ন এলাকার কৃষকরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, দেশের কৃষি খাতকে আরও সমৃদ্ধ করতে আধুনিক ও টেকসই কৃষি ব্যবস্থার বিকল্প নেই। কৃষকদের প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা বাড়াতে সরকার বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে। এসব কার্যক্রমের মাধ্যমে কৃষকরা লাভবান হবেন এবং কৃষি উৎপাদন আরও বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *