রাণীনগরে ন্যায্যমূল্য নিশ্চিতে সরাসরি কৃষকের কাছথেকে ধান-চাল ক্রয়ের উদ্বোধন

রাণীনগরের খবর সর্বশেষ সারাদেশ

মোঃ সাহাজুল ইসলাম,রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ-২০২৬ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা খাদ্য গুদাম প্রাঙ্গণে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের সংসদ সদস্য জনাব এসএম রেজাউল ইসলাম রেজু।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রাকিবুল হাসান। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ওবায়দুল ইসলাম, খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারানা আফরিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন, যুগ্নসাধারণ সম্পাদক নয়ন খান লুলু,সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন,উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবাযক মোজাক্কির হোসেন,সেচ্ছা সেবক দলের আহবায়ক মতিউর রহমান উজ্জল ও সদস্য সচিব মাহমুদ হাসান বেলাল প্রমূখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রম পরিচালনা করছে। এর মাধ্যমে কৃষকরা সরাসরি সরকারি গুদামে ধান সরবরাহের সুযোগ পাচ্ছেন, ফলে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমবে এবং কৃষকরা লাভবান হবেন।

উপজেলা খাদ্য বিভাগ জানায়, ৩৬টাকা কেজি দরে সরাসরি কৃষকদের নিকট থেকে ১হাজার ৯৬৯মেট্রিক টন ধান এবং চুক্তিবদ্ধ মিলারদের নিকট থেকে ৪৯টাকা কেজি দরে ২হাজার ৭৯মেট্রিক টন সিদ্ধ ও ৪৮টাকা কেজি দরে ৮১মেট্রিকটন আতব চাল সংগ্রহ করা হবে। আগামী ৩১আগস্ট পর্যন্ত এই সংগ্রহ অভিযান চলবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ঠরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *