রাণীনগরে পুলিশের অভিযানে ৬ পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার

রাণীনগরের খবর সর্বশেষ সারাদেশ

মোঃ সাহাজুল ইসলাম,রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগর উপজেলায় পৃথক অভিযান পরিচালনা করে ৬ জন পরোয়ানাভুক্ত আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে রোববার সকালে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলে, ঘোষগ্রাম এলাকার সমশের সাহার ছেলে রফিকুল ইসলাম শাহা ও তার ছেলে নাজমুল শাহা, বাহাদুরপুর গ্রামের হাফিজুর রহমানের ছেলে আবু রায়হান, বড়িয়াগ্রামের আব্দুল গফুর সরদারের ছেলে রনি সরদার, ঘাটাগন গ্রামের আব্দুল মালেকের ছেলে ময়নুল প্রামানিক এবং জলকৈ রায়পুর গ্রামের রঘুনাথের ছেলে রতন কুমার শীল।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল জানান, আদালতের গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামীদের আটক করতে উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পরোয়ানাভুক্ত ৬জন আসামীদের গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মারপিট, প্রতারণাসহ বিভিন্ন মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা ছিল। আইনগত প্রক্রিয়া শেষে তাদের রোববার আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *