ভোটের আগে জনগনকে দেখানো স্বপ্ন বাস্তবায়ন শুরু হয়েছে    -এমপি রেজাউল ইসলাম রেজু

রাণীনগরের খবর সর্বশেষ সারাদেশ

মোঃ সাহাজুল ইসলাম,রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁ-৬,(আত্রাই-রাণীনগর) আসনের এমপি এসএম রেজাউল ইসলাম রেজু বলেছেন,বিএনপি কথায় নয়,কাজে বিশ্বাসী। ভোটের আগে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান জনগনকে যে স্বপ্ন দেখিয়েছিলেন মাত্র দুই মাসের মধ্যেই সে স্বপ্নগুলো বাস্তবায়ন করতে শুরু করেছেন। 

তিনি বলেন,নখের মাথার ভোটের কালী মোছার আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হয়েছে। আজ ( ১বৈশাখ) প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষক কার্ড বিতরনের উদ্বোধন করেছেন। পর্যায়ক্রমে সারা দেশে কৃষকদের মাঝে এই কার্ড বিতরণ করা হবে।তিনি বলেন,ভোটের আগে প্রধানমন্ত্রী বলেছিলেন,সারা দেশে নদী-নালা,খাল,বিল খনন করা হবে। দেশে পর্যাপ্ত বৃক্ষ রোপন করা হবে। তারই ধারাবাহিকতায় দেশের বিভিন্ন স্থানে খাল পুন:খনন কাজ শুরু হয়েছে। খাল খননের পর খালের পারে যে মাটি দিয়ে বাঁধ তৈরি করা হবে সেই বাঁধ দিয়ে কৃষকদের চলাচলের রাস্তা নির্মান এবং বাঁধের দুই পারে বৃক্ষ রোপন করা হবে। এতে একদিকে যেমন প্রাকৃতিক ভারসাম্য রক্ষা হবে অন্য দিকে কৃষক-জনতা উপকৃত হবে। মঙ্গলবার বিকেলে নওগাঁর রাণীনগর উপজেলার বড়গাছা ইউনিয়নের দেউলা-মালশন খাল পুন:খনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এমপি এসএম রেজাউল ইসলাম রেজু। 

রাণীনগর উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের ইজিপিপি কর্মসূচীর আওতায় খাল পুন:খনন কাজের অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন,উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এছাহক আলী,সহ-সভাপতি মোকলেছুর রহমান বাবু,প্রভাষক একেএম জাকির হোসেন ও রোকুনুজ্জামান খান রুকু,সাধারণ সম্পাদক মোসারব হোসেন, উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক নয়ন খান লুলু,সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন,বড়গাছা ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান,সম্পাদক রায়হান আলম,উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মোজাক্কির হোসেন,সেচ্চা সেবক দলের আহবায়ক মতিউর রহমান উজ্জল,সদস্য সচিব মাহমুদ হাসান বেলাল,উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শামীমা আক্তার তোতাসহ দলীয় ও সরকারী দপ্তরের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাণীনগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নজরুল ইসলাম জানান, দেউলা-মালশন খালে দেউলা-বড়গাছা ব্রীজ থেকে মালশন-গিরিগ্রাম অভিমুখে তিন কিলোমিটার খাল পুন:খনন কাজের উদ্বোধন করা হলো। এতে খনন,খালের বাঁধে রাস্তা নির্মান,বৃক্ষ রোপন এবং কালভার্ট নির্মানসহ বিভিন্ন কাজে মোট ৭৫লক্ষা ২৪হাজার ৫৪৩ টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *