রাণীনগরে মাদক সেবির তিন মাসের কারাদন্ড

রাণীনগরের খবর সর্বশেষ সারাদেশ

মোঃ সাহাজুল ইসলাম,রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে রায়হান সরদার (৩৩) নামে এক মাদক সেবিকে তিন মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বুধবার দুপুরে অভিযান চালিয়ে তাকে কারাদন্ড দেয়া হয়। 

দন্ডিত রায়হান উপজেলার পশ্চিম বালুভরা গ্রামের মোজাম্মেল সরদারের ছেলে।

আদালত সুত্র জানায়,এদিন দুপুরে নওগাঁ জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও পুলিশের সহযোগিতায় একটি টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়। অভিযানে রায়হানকে নেশাগ্রস্থ্য অবস্থায় ধরে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট রাণীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন এই সাজাপ্রদান করেন। এসময় নওগাঁ জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ইন্সপেক্টর সাইফুল আলম,এসআই তাইজুল ইসলামসহ অন্যনান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *