রাণীনগরে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনাসভা অনুষ্ঠিত

রাণীনগরের খবর সর্বশেষ সারাদেশ

মোঃ সাহাজুল ইসলাম,রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে নওগাঁর রাণীনগরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার সকালে উপজেলা পূজা উদযাপন ফ্রন্ট এই শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করেন।

সকাল ১০টায় রাণীনগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে স্থানীয় এমপি, উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সনাতন ধর্মাবলম্বীরা অংশ গ্রহণ করেন।

পরে বিদ্যালয় প্রঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক শ্রী. বিকাশ চন্দ্র প্রামানিক। সঞ্চালনায় ছিলেন, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব শ্রী. বিধান সরকার।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের এমপি এসএম রেজাউল ইসলাম রেজু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান, রাণীনগর থানার ওসি মো. জাকারিয়া মন্ডল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন প্রমুখ।

এছাড়া অনুষ্ঠানে উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও উপজেলার বিভিন্ন এলাকার সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিশেষ প্রর্থনা অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *