দেড় বছর পর আবার প্রবাসীর বাড়ীতে আগুন, ২লাখ টাকার মালামাল ভস্মিভূত

রাণীনগরের খবর সর্বশেষ সারাদেশ

মোঃ সাহাজুল ইসলাম,রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে প্রবাসীর বাড়ীতে আগুনে ধরে দিয়ে প্রায় ২লাখ টাকার মালামাল ভস্মিভূত করার অভিযোগ ওঠেছে। 

বুধবার গভীর রাতে উপজেলার একডালা ইউনিয়নের দামুয়া মৃধাপাড়া গ্রামে প্রবাসী মোফাজ্জল হোসেনের বাড়ীতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এছাড়া নির্মানাধীন বাসার বেশ কিছু পাইপও ভাংচুর করেছে দুবৃত্তরা। গত দেড় বছর আগেও দুবৃত্তরা ওই বাড়ীতে আগুন দিয়ে মালামাল পুরে দেয় বলে জানিয়েছেন প্রবাসীর স্ত্রী শারমিন আক্তার। 

প্রবাসী মোফাজ্জল হোসেন ওই গ্রামের খয়ের আলীর ছেলে।

প্রবাসীর স্ত্রী শারমিন আক্তার জানান,গত ১সপ্তাহ আগে বাড়ীতে তালা দিয়ে বাবার বাড়ীতে বেড়াতে যান। হঠাৎ করেই বুধবার গভীর রাতে মোবাইল ফোনে জানতে পারেন বাড়ীতে আগুন জ্বলছে। এসময় স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রন করার চেষ্টা করে। তার পরেও ঘরের মধ্যে থাকা খাট,ফ্রিজ,ছোকেসসহ বিভিন্ন আসবাবাপত্র পুরে ভস্মিভূত হয়ে যায়। এতে প্রায় ২লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন শারমিন আক্তার। 

তিনি বলেন, প্রকাশ্য কারো সাথে আমাদের কোন দ্বন্দ্ব নেই। তার পরেও কে বা কাহারা বার বার আগুন ধরে দিচ্ছে। তিনি ধারনা করে বলেন,ঘরের জানালা দিয়ে দুবৃত্তরা আগুন ধরে দিয়েছে। এছাড়া বাড়ীর একটু অদুরে তার নির্মানাধীন বাসার মোটরের পাইপ এবং ওয়াস রুমের কয়েকটি পাইপ ভেঙ্গে নিয়ে গেছে দুবৃত্তরা। 

শারমিন আক্তার আরো জানান,গত দেড় বছর আগেও কে বা কাহারা বাড়ীতে আগুন ধরে দিয়েছিল। ওই সময় নগদ ২০হাজার টাকাসহ প্রায় ১লাখ টাকার মালামাল ভস্মিভূত হয়ে যায়। এঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহন করবেন বলে জানিয়েছেন তিনি।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল বলেন,আগুনের ঘটনা ক্ষতিয়ে দেখতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এঘটনায় লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *