রাণীনগরে শর্টসার্কিটের আগুনে পুড়ে ছাই ঘর-আসবাবপত্র

রাণীনগরের খবর সর্বশেষ সারাদেশ

মোঃ সাহাজুল ইসলাম,রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে বিদ্যুতের শর্টসার্কিট থেকে লাগা আগুনে সর্বস্ব পুড়ে ভস্মিভ‚ত হয়ে গেছে। এতে সব হারিয়ে নি:স্ব হয়ে পরেছে পরিবারটি। ঘটনাটি ঘটেছে বুধবার সকাল অনুমান ৮টা নাগাদ উপজেলার কালীগ্রাম ইউনিয়নের কালীগ্রাম দিঘীরপাড়া গ্রামের বেলাল সোনারের বাড়ীতে। বেলাল সোনার ওই গ্রামের রেজাউল সোনারের ছেলে।

বেলাল সোনারের বড় ভাই সেলিম সোনার জানান,মঙ্গলবার বেলাল সোনারের পরিবারের লোকজন দাওয়াত খেতে বাড়ীতে তালা দিয়ে শ^শুড় বাড়ীতে চলে যায়। বুধবার সকাল অনুমান ৮টা নাগাদ হঠাৎ করেই ঘরের মধ্যে আগুন জ¦লতে দেখতে পায় প্রতিবেশির লোকজন। এসময় স্থানীয় লোকজন এসে আগুন নিভানোর চেষ্টা করে ব্যর্থ হলে রাণীনগর ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম এসে আগুন নিয়ন্ত্রনে আনে। কিন্তু এই সময়ের মধ্যে ঘরের টিনের চালা,ঘরের মধ্যে থাকা ফ্রিজ,টিভি,নগদ ৩০হাজার টাকা,বিভিন্ন আসবাবপত্রসহ সর্বস্ব পুরে ভস্মিভ‚ত হয়ে যায়। এতে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে। তিনি বলেন,আগুনে তার বাড়ীরও বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্থ্য হয়েছে। তবে বেলালের বাড়ী এমনভাবে সব পুরে গেছে একটি সুতার বস্ত্রও রক্ষা করা যায়নি। ফলে আজ থেকে খোলা আকাশের নিচে থাকতে হবে।

রাণীনগর ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র ফায়ারফাইটার সেলিম হোসেন বলেন,খবর পেয়ে সাথে সাথে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রন করা হয়েছে। দ্রæত ছুটে না গেলে হয়তো আশে পাশের আরো বেশ কয়েকটি বাড়ী ক্ষতিগ্রস্থ্য হতো। তিনি বলেন,পরিবারের বর্ণনা অনুযায়ী বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে ধারনা করা হচ্ছে।

রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান বলেন,আগুনে ক্ষতিগ্রস্থ্য পরিবারকে সার্বিক সহযোগিতা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *