রাণীনগরে মাদক মামলার পলাতক আসামী গ্রেফতার

রাণীনগরের খবর সর্বশেষ সারাদেশ

মোঃ সাহাজুল ইসলাম,রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে মাদক মামলার পলাতক আসামী জামাল উদ্দীন ওরফে রুমি (৩০) কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার কালীগ্রাম ইউনিয়নের বনপুকুর গ্রামে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত রুমি ওই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, মাদক মামলায় অভিযুক্ত রুমি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে আদালত কর্তৃক গ্রেফতারি পরোয়ানা জারি ছিল।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায় যে, পলাতক আসামী রুমি নিজ বাড়িতে অবস্থান করছেন। এমন তথ্যের ভিত্তিতে শনিবার সকালে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত মামলায় আদালতের পরোয়ানা ছিল। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে শনিবারই তাকে আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *