
মোঃ সাহাজুল ইসলাম, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে শতাধিক শিক্ষার্থীর মাঝে আম, জাম, কাঁঠাল, মেহগনি ও পেঁপে গাছের চারা বিতরণ করা হয়েছে। একই সঙ্গে গ্রামের বৃত্তিপ্রাপ্ত ও মেধাবী ১১ জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শুক্রবার সকাল ১০টায় কালীগ্রাম কসবাপাড়া সূর্য তরুণ ক্লাব ও গ্রামবাসীর উদ্যোগে কসবাপাড়া গ্রামে আনুষ্ঠানিভাবে চারা বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালীগ্রাম কসবাপাড়া সূর্য তরুণ ক্লাবের সভাপতি মো. ওহেদুল ইসলাম মিলন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফরিদ উদ্দীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবাদপুকুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক খলিলুর রহমান এবং কালীগ্রাম ইউনিয়ন শাখা প্রবাসী ঐক্য পরিষদের সমন্বয়ক সিরাজুল ইসলাম।
এছাড়াও ক্লাবের সদস্য আব্দুর রাজ্জাক, আব্দুল খালেক মণ্ডল, বাবু সরদার, দিলবর রহমান, নজরুল ইসলাম, রহেদ ফকির ও হাফিজুল মণ্ডলসহ ক্লাবের অন্যান্য সদস্য এবং গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, গ্রামের শিক্ষার্থীদের লেখাপড়ায় আরও উৎসাহিত করতে এবং পরিবেশ সংরক্ষণে উদ্বুদ্ধ করার লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে বক্তারা মাদকমুক্ত সমাজ গড়ে তোলা, মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার ও আসক্তি থেকে শিক্ষার্থীদের দূরে রাখা এবং অভিভাবকদের এ বিষয়ে সচেতন ভূমিকা পালনের আহ্বান জানান।
