রাণীনগরে মাদকের আসরে ভ্রাম্যমান আদালতের হানা || যুবকের কারদন্ড

রাণীনগরের খবর সর্বশেষ সারাদেশ

মোঃ সাহাজুল ইসলাম,রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে মাদকের আসারে হানা দিয়ে মাদক সেবি যুবক সুজন (৩০) কে ৬মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। রোববার রাতে এই অভিযান চালিয়ে কারাদন্ড প্রদান করেন এক্সিকিউটি ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান।
আদালত সুত্র জানায়,উপজেলার বড়গাছা গ্রামে মাদকের আসর চলছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত অনুমান ৯টায় সেখানে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে যুবক সুজনকে নেশাগ্রস্থ্য অবস্থায় হাতে নাতে ধরা হয়। এসময় সেখানে ভ্রাম্যমান আদালত বসিয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে যুবক সুজনকে ৬মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। সুজন ওই গ্রামের মজিবর রহমানের ছেলে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বলেন,দন্ডিত সুজনকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *