রাণীনগরে ইউপি চেয়ারম্যানের ইন্তেকাল

রাণীনগরের খবর সর্বশেষ সারাদেশ

মোঃ সাহাজুল ইসলাম, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগর উপজেলার গোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেক মন্ডল (৭২) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার রাত আনুমানিক ১১টায় তিনি নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মরহুম আব্দুল খালেক মন্ডল উপজেলার গোনা ইউনিয়নের ঘোষগ্রাম মোল্লাপাড়া গ্রামের মৃত কাতেম আলী মন্ডলের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে বাড়িতে চিকিৎসাধীন ছিলেন।

তার মৃত্যুকালে স্ত্রী, চার ছেলে ও দুই কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

উল্লেখ্য, তিনি ২০২১ সালের নভেম্বর মাসে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে গোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন।

আজ শুক্রবার বাদ জুম্মা তার জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়।

জানাজায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন। এ সময় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *