
মোঃ সাহাজুল ইসলাম,রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমান আদালতের অভিযানে মাদক সেবি দুইজনকে কারাদন্ড দেয়া হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই ২০২৬) দুপুরে রাণীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিলা ইয়াসমিন এবং নওগাঁ জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিদর্শক তাইজুল ইসলাম এই অভিযান পরিচালনা করেন। দন্ডিতদের জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
দন্ডিত জুয়েল উপজেলার উত্তর রাজাপুর গ্রামের আলতাব হোসেনের ছেলে এবং আইনুল হক পূর্ব বালুভরা গ্রামের আব্দুর রশিদের ছেলে।
নাবিলা ইয়াসমিন জানান,উপজেলা সদরের রেলওয়ে স্টেশন এলাকায় মাদকের আসর বসেছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জুয়েল রানা (৪০) ও আইনুল হক (৪৬) কে মাদক সেবনরত অবস্থায় পাওয়া যায়। এসময় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে জুয়েলকে ২০দিনের এবং আইনুলকে এক মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়। দন্ডিতদের জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
