রাণীনগরে ৪০লিটার বাংলা মদ বিক্রি করতে এসে ধরা খেলেন মান্দার মাদক ব্যবসায়ী

রাণীনগরের খবর সর্বশেষ সারাদেশ

মোঃ সাহাজুল ইসলাম, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধ : নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে নওগাঁর মান্দা থেকে বিক্রয় করতে আনা ৪০লিটার বাংলা চোলাই মদসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানাপুলিশ। 

মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের পর দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

আটক মাদক ব্যাবসায়ী হলেন, নওগাঁর মান্দা উপজেলার তুরুকবাড়িয়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে শরিফ উদ্দীন (২৮)। 

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল জানান,মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আতাইকুলা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নওগাঁর মান্দা থেকে বিক্রয় করতে আনা ৪০লিটার বাংলা চোলাইমদসহ শরিফ উদ্দীন (২৮) নামে এক মাদক ব্যবসায়ী যুবককে আটক করা হয়েছে। শরিফসহ আরো কয়েকজন প্লাস্টিকের জারে ৪০লিটার বাংলা চোলাই মদ নিয়ে এসে বিক্রির জন্য অপেক্ষা করছিল। এসময় তাকে আটক করা হয়। এঘটনায় শরিফসহ কয়েকজনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্র আইনে মামলা রুজু করে দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *